At-Taghâbun - Mutual Loss and Gain
এই পেজে আরবি পাঠ পড়ুন, বাংলা অনুবাদ বুঝুন, তিলাওয়াত শুনুন এবং আয়াত ধরে অধ্যয়ন চালিয়ে যান।
আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে, সবই আল্লাহর তাসবীহ পাঠ করে। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন। আর তোমরা যা করো, আল্লাহ তা সম্যক দ্রষ্টা। তিনি আসমানসমূহ ও যমীনকে সত্য সহকারে সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। আর তাঁরই দিকে প্রত্যাবর্তন।
