An-Naḥl - Bees
এই পেজে আরবি পাঠ পড়ুন, বাংলা অনুবাদ বুঝুন, তিলাওয়াত শুনুন এবং আয়াত ধরে অধ্যয়ন চালিয়ে যান।
আল্লাহর নির্দেশ আসন্ন, সুতরাং তোমরা এর জন্য তাড়াহুড়ো করো না। তারা যা শরীক করে, তিনি তা থেকে পবিত্র ও সুমহান। তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা করেন, তাঁর নির্দেশে ফেরেশতাদেরকে ওহীসহ নাযিল করেন, (এই বলে যে,) "সতর্ক করো যে, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা কেবল আমারই তাকওয়া অবলম্বন করো।" তিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন সত্য সহকারে। তারা যা শরীক করে, তিনি তা থেকে পবিত্র ও সুমহান।
