Hûd - Hûd
এই পেজে আরবি পাঠ পড়ুন, বাংলা অনুবাদ বুঝুন, তিলাওয়াত শুনুন এবং আয়াত ধরে অধ্যয়ন চালিয়ে যান।
আলিফ-লাম-রা। এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ় করা হয়েছে এবং বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। (এটি) প্রজ্ঞাময়, সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। “তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা।” আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাঁর দিকে তাওবা করো। তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবনোপকরণ দান করবেন এবং প্রত্যেক সৎকর্মশীলকে তার প্রাপ্য অনুগ্রহ দান করবেন। কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য এক মহাভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করি।
