At-Taḥrîm - The Prohibition
এই পেজে আরবি পাঠ পড়ুন, বাংলা অনুবাদ বুঝুন, তিলাওয়াত শুনুন এবং আয়াত ধরে অধ্যয়ন চালিয়ে যান। হে নবী! যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, তা আপনি কেন নিজের জন্য হারাম করছেন আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথের কাফফারা নির্ধারণ করে দিয়েছেন। আর আল্লাহ তোমাদের অভিভাবক। আর তিনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যখন নবী তাঁর স্ত্রীদের একজনের কাছে একটি গোপন কথা বলেছিলেন, অতঃপর যখন সে তা প্রকাশ করে দিল, আর আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী তার কাছে তার কিছু অংশ প্রকাশ করলেন এবং কিছু অংশ এড়িয়ে গেলেন। অতঃপর যখন তিনি তাকে এ বিষয়ে অবহিত করলেন, তখন সে বলল, “আপনাকে কে এ খবর দিল?” তিনি বললেন, “আমাকে অবহিত করেছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত সত্তা।”
