Al-Aḥzâb - The Enemy Alliance
এই পেজে আরবি পাঠ পড়ুন, বাংলা অনুবাদ বুঝুন, তিলাওয়াত শুনুন এবং আয়াত ধরে অধ্যয়ন চালিয়ে যান।
হে নবী!
আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়, তার অনুসরণ করুন। নিশ্চয় তোমরা যা কিছু কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আর আল্লাহর উপর ভরসা করুন। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
